স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬ : Dream Pathfinders Conference সম্মেলনে থাকবেন, দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ফজলুর রহমান স্যার
২০০৬ সালে দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ে যখন যোগ দেন, স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ছেচল্লিশ জন। বুঝে ফেলেন, প্রয়োজন বড়সড় কর্মযজ্ঞ। তিনি ঘুরতে থাকেন বাড়ি বাড়ি। বাল্যবিবাহ রোধে হয়ে ওঠেন সক্রিয়। এমনকি কোনো শিক্ষার্থী পাশ করে যাবার পরও নিজের দায়িত্ব শেষ না করে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থাও করেন। করোনাকালে নানান উপহার নিয়ে বাচ্চাদের দেখতে যেতেন, যাতে তারা মনোবল না হারায়, পড়ার আগ্রহ কমে না যায়। তাঁর প্রচেষ্টায় ৪৬ জন শিক্ষার্থীর সেই স্কুলে আজ শিক্ষার্থীর সংখ্যা ৬০০। তিনি তাঁর প্রগতিশীল ভাবনাগুলো সফলভাবে ছড়িয়ে দিতে থাকেন এলাকার মানুষের বিশ্বাসে। তিনি বিদ্যালয়ে গড়ে তোলেন নারী ফুটবল দল। সেই দল থেকে খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলে। দেশ-বিদেশে লাল-সবুজের পতাকাকে গর্বিত করেছেন সেই মেয়েরা। সবাইকে তাক লাগিয়ে দেওয়া এই মহান শিক্ষক ‘প্রিয় শিক্ষক’ স্বীকৃতি পেয়েছেন ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’-এ। https://youtu.be/fa0iZL19iX0 স্বপ্ন সারথি সম্মেলন ২০২৬ : Dream Pathfinders Conference সম্মেলনে থাকবেন, দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ফজলুর রহমান স্যার